মনীষার নির্বাচনী মাটির ব্যাংক সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত মনীষার নির্বাচনী মাটির ব্যাংক সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত - ajkerparibartan.com
মনীষার নির্বাচনী মাটির ব্যাংক সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

4:20 pm , January 30, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
গতকাল (৩০শে জানুয়ারি) সকাল ১১ টায় বাসদ বরিশাল জেলা কার্যালয়ে নির্বাচনী মাটির ব্যাংক সংগ্রহ কর্মসূচি উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল -৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত ও গনতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত পদপ্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন। আরো উপস্থিতি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামে সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলার সদস্য, দুলাল মল্লিক,সদস্য শহিদুল ইসলাম, সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সভাপতি মাফিয়া বেগম। সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করে শোনান বাসদ বরিশাল জেলা পাঠচক্র ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য সচিব ফারজানা আক্তার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT