মাদকমুক্ত বরিশাল উপহার দেবো : ফয়জুল করীম মাদকমুক্ত বরিশাল উপহার দেবো : ফয়জুল করীম - ajkerparibartan.com
মাদকমুক্ত বরিশাল উপহার দেবো : ফয়জুল করীম

4:19 pm , January 30, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বরিশাল-৫ আসনে হাত-পাখার প্রার্থী মুফতী ফয়জুল করীম। তিনি বলেন, ক্ষমতা নয় বরং আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বরিশালবাসীকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই আমার রাজনীতির মূল লক্ষ্য।
গতকাল শুক্রবার বিকাল ৫টায় রুপাতলী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে তিনি বলেন, “মাদক আজ যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও ক্রীড়া–সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
মুফতী ফয়জুল করীম বলেন, “হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরিশালকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT