বরিশালবাসীর আশা-আকাঙ্খার প্রতীক হাতপাখা -ফয়জুল করীম বরিশালবাসীর আশা-আকাঙ্খার প্রতীক হাতপাখা -ফয়জুল করীম - ajkerparibartan.com
বরিশালবাসীর আশা-আকাঙ্খার প্রতীক হাতপাখা -ফয়জুল করীম

5:26 pm , January 28, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালবাসীর আশা-আকাঙ্খা বাস্তবায়নের প্রত্যয়ে গতকাল বুধবার বিকালে নগরীর বেলতলা বাজারে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। পথসভায় তিনি বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মুফতী ফয়জুল করীম বলেন,“বরিশালবাসী দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণ ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।  বরিশালবাসীর আশা-আকাঙ্খার প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে বরিশালবাসী একটি নতুন, পরিচ্ছন্ন ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা সহজীকরণ হবে তার অগ্রাধিকার। জনগণের সহযোগিতা ও দোয়াই তাকে এই পথে এগিয়ে নিতে শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT