নগরীতে ১৯ টি ডায়গস্টিক সেন্টারে অভিযান ॥ ৬ লাখ টাকা জরিমানা নগরীতে ১৯ টি ডায়গস্টিক সেন্টারে অভিযান ॥ ৬ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
নগরীতে ১৯ টি ডায়গস্টিক সেন্টারে অভিযান ॥ ৬ লাখ টাকা জরিমানা

5:24 pm , January 28, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর ১৯টি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক এস এম শরিয়াতুল্লাহ এর নেতৃত্বে ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করার সময় ম্যানেজার পালিয়ে যাওয়ায় এক ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। জরিমানা ধার্য্য করা প্রতিষ্ঠানগুলো হলো : বগুড়া রোডের বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ল্যাব, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত হেলথ এইড এবং শাপলা ডায়াগনস্টিক সেন্টার। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: কামরুল ইসলাম বলেন-পরিবেশ অধিদপ্তর,স্বাস্থ্য অধিদপ্তর,ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র না থাকায় এই ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। এর বাইরে কিছু ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ১৫ দিনের মধ্যে সকল কাগজপত্র হালনাগাদ করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT