নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন বিএনপি নেত্রী !! নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন বিএনপি নেত্রী !! - ajkerparibartan.com
নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন বিএনপি নেত্রী !!

4:30 pm , January 27, 2026

নেছারাবাদ প্রতিবেদক ॥
নির্বাচনী খরচ না পাওয়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য সুলতানা রাজিয়া। তিনি পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষেজলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির ৩ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফেসবুক স্ট্যাটাসে সুলতানা রাজিয়া লেখেন,“জলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামর্থ্য অনুযায়ী খরচ করেছি, এখন আর ক্ষমতা নেই। কারো কোনো সহযোগিতা পাইনি। নেছারাবাদ থানার পুলিশ আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপি নিধনে মাঠে নেমেছে, আর বিএনপির নেতারা চুপচাপ দেখছেন। এটাই জামায়াতের নীল নকশা। এ বিষয়ে সুলতানা রাজিয়া বলেন,“আমি নিজের টাকা-পয়সা খরচ করে নির্বাচন পরিচালনার কাজ করেছি। কিন্তু এখন আর পারছি না। আমাদের কোনো খরচ দেওয়া হচ্ছে না। তাই অত্যন্ত কষ্টের সঙ্গে স্বেচ্ছায় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। তবে যতদিন বেঁচে আছি, বিএনপি করে যাব।”
এ প্রসঙ্গে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদার বলেন, “সে সৈকত সাহেবের লোক।
অন্যদিকে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, “সব ইউনিয়ন থেকে মহিলা নেত্রীদের একটি তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ন্যূনতম একটি সেন্টারের খরচ দেওয়া হবে। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।” এ ঘটনাকে কেন্দ্র করে নেছারাবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT