4:23 pm , January 27, 2026
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥
দেশ ও জনগনের উন্নয়নের স্বার্থে সকলকে ধানের শীষে ভোট দিন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মীনি বেগম খালেদা জিয়া দেশ ও জনগনের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। দল ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে মেরামত করে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠনের পরিকল্পনা গ্রহন করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেল্থ কার্ড বিতরণ করে স্বল্প আয়ের মানুষের সংসার পরিচালনা সহজ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে জেলা কৃষক দল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝালকাঠি-২ আসনে ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। মতবিনিময় সভায় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি মো: তকদীর হোসেনে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, প্রচার সম্পাদক মো: ইয়াসিন, নলছিটি পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন, নলছিটি উপজেলা সভাপতি মো: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাদেকুল ইসলাম সাদেকসহ জেলা উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দ।
সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু বলেন, বিএনপি মানে উন্নয়ন। বিএনপি মানে শান্তি ও সমৃদ্ধি। দেশের বেশির ভাগ মানুষ কৃষক। তাই কৃষকদল একটি বৃহৎ সংগঠন। বিএনপি ক্ষমতায় এলে কৃষকরা লাভবান হবে।
