নেছারাবাদে যৌথ অভিযানে একাধিক মামলার আসামী পরিতোষ গ্রেফতার নেছারাবাদে যৌথ অভিযানে একাধিক মামলার আসামী পরিতোষ গ্রেফতার - ajkerparibartan.com
নেছারাবাদে যৌথ অভিযানে একাধিক মামলার আসামী পরিতোষ গ্রেফতার

4:22 pm , January 27, 2026

গৌতক কুমার, নেছারাবাদ প্রতিবেদক ॥
নেছারাবাদে ২৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে আর্মি ক্যাম্পের অফিসার আল আরাফ এর নেতৃত্বে পুলিশের সহায়তায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা  সন্ত্রাসী পরিতোষ মিস্ত্রি (৬৩) কে পূর্ব জলাবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নির্ভযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী পরিতোষ মিস্ত্রির অবস্থান নিশ্চিত করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, তার কাছে রিভলভার, শটগান ও গোলাবারুদ থাকার তথ্য ছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল তার মূল উদ্দেশ্য। পূর্বে সে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর আহত করার ঘটনার সাথেও জড়িত ছিল বলে জানা যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT