ককটেল ও দেশীয় অস্ত্রসহ গৌরনদীর ইউপি চেয়ারম্যান পিকলু ও সলিল আটক ককটেল ও দেশীয় অস্ত্রসহ গৌরনদীর ইউপি চেয়ারম্যান পিকলু ও সলিল আটক - ajkerparibartan.com
ককটেল ও দেশীয় অস্ত্রসহ গৌরনদীর ইউপি চেয়ারম্যান পিকলু ও সলিল আটক

4:21 pm , January 27, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের গৌরনদী উপজেলা মাহিলারা ইউনিয়ন চেয়ারম্যান ও তার ভাইকে দেশীয় অস্ত্র, ককটেল, মদের বোতলসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে তাদের আটক করেছে বলে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন। আটককৃতরা হলেন-মাহিলা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈকত গুহ পিকলু ও তার ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা সলিল গুহ পিন্টু। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানান, উপজেলার মাহিলারা ইউনিয়নের উত্তর বিল্বগ্রামে তাদের নিজ বাড়ীতে অভিযান করে সেনাবাহিনী। এ সময় তাদের বাসা থেকে ৩৯টি মদের খালি বোতল, তিনটি দেশীয় দা, তিনটি চাকু, একটি সুইস গিয়ার চাকু, তিনটি ককটেল ও ১২টি চেক বই উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী তাদের হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT