বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

4:20 pm , January 27, 2026

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বাকেরগঞ্জে কাকরধা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে  খালেক হাওলাদার মুদি দোকান, আলাউদ্দিন হাওলাদারের হার্ডওয়ারের দোকান, ইউনুস সিকদারের কম্পিউটারের দোকান, বাচ্চুর জুতার দোকান, জুয়েল খানের চায়ের দোকান, মোয়াজ্জেম হাওলাদারের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী খালেক হাওলাদার বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৬টি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT