4:17 pm , January 26, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান। পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন। সোমবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শায়েস্তাবাদ বাজারে আসেন আবু নাসের রহমাতুল্লাহ। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের বলেন-অগ্নিকান্ডে ১১ জন ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে গেছে। তাদের এখন পুনরায় ব্যবসা শুরু করতে হবে। এজন্য তাদের আর্থিক সাপোর্ট প্রয়োজন। আমি আমার দলসহ সমাজের বিত্তবানদের আহবান জানাবো যেন এই ব্যবসায়ীদের সাধ্যমত সহযোগীতা করে। পাশাপাশি প্রশাসনকেও অনুরোধ করব তারা যেন আন্তরিকতার সাথে বিষয়টি বিবেচনা করে অতিদ্রুত সহযোগীতা করে।
তার পরিদর্শনের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। তিনি আজকের পরিবর্তনকে বলেন-আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের জন্য আবেদন করতে বলেছি। আবেদন করলে আমরা তা বিবেচনার জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠাব।
প্রসঙ্গত রোববার দিবাগত রাতে অগ্নিকান্ডে শায়েস্তাবাদ বাজারের ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
