বরিশাল-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা সান্টু-মান্নান-নেছার বরিশাল-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা সান্টু-মান্নান-নেছার - ajkerparibartan.com
বরিশাল-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা সান্টু-মান্নান-নেছার

4:15 pm , January 26, 2026

 

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥
সন্ধ্যা নদীর দু’প্রান্তে দুই উপজেলা  উজিরপুর ও বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল-২ আসন । এ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটাররা স্বপ্ন বুনতে শুরু করেছেন আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে। অপরদিকে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা মাঠে রয়েছেন সক্রিয়ভাবে। টানা ৩ বারের মত ধানের শীষ প্রতীক নিয়ে  ফুরফুরে  মেজাজে মাঠে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদেস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি  এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু। তার সাথে মাঠে সক্রিয় রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের  মাওলানা আব্দুল মান্নান।পিছিয়ে নেই হাত-পাখা প্রতীকের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন।  সাধারন ভোটাররা প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের কর্মকান্ডের দিকে নজর রাখছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনটির ভোটের মাঠে চলছে নানা সমীকরণ। এ আসনটিতে ১৪০টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ৩ লাখ ৮৩ হাজার ৭৮৫ জন  ভোটার। এরমধ্যে একজন হিজড়া ভোটারও রয়েছে। এক সময় উজিরপুর ও বাবুগঞ্জ নিয়ে গঠিত এ আসনটি  জাপার দখলে ছিলো। এ আসনে সাবেক ছাত্র নেতা  গোলাম ফারুক অভি লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন । তারপর ২ বার ছিলো বিএনপির  দখলে। ওয়ান ইলেভেনের সময়  আসন সীমানা পুন:নির্ধারনের  কারণে উজিরপুরের সাথে বানারীপাড়া সংযুক্ত হয়। এরপর টানা ৩ বার আওয়ামী লীগ আসনটি তাদের দখলে নিলেও আসনটিতে বিএনপির রয়েছে বিরাট ভোট ব্যাংক। এর সাথে এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুর ব্যক্তি জনপ্রিয়তা যোগ হয়েছে। অপরদিকে মাওলানা আব্দুল মান্নান ও মাওলানা নেছার উদ্দিনও শক্ত প্রতিদ্বন্দ্বি।  এবারের নির্বাচনে বিভিন্ন দলের ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এরমধ্যে ২ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।   ৮জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন । অন্য প্রার্থীরা হলেন : জাতীয় পার্টি (জাপা ) আব্দুল জলিল ( লাঙ্গল) বাংলাদেশ জাসদ এর আবুল কালাম আজাদ বাদল  (জীপ গাড়ী )  গণঅধিকার পরিষদ এর রঞ্জিৎ কুমার বাড়ৈ (ট্রাক ) জাতীয়পার্টি (জেপি) আব্দুল হক (বাইসাইকেল) ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি) সাহেব আলী ( আম)।
পৌর বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম খান বলেন, ৪০ বছর ধরে সাধারন মানুষের সেবা দেয়া সান্টু মানুষের মন জয় করেছেন। তিনি  এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন।  বাংলাদেশ জামায়াত এর  কেন্দ্রীয় নেতা মো: সেলিম বলেন-দেশের মানুষ নতুন কিছু দেখতে চায় । তারা চাঁদাবাজদের প্রত্যাখান করবে।  ইসলামী আন্দেলনের নেতা মো: আল আমিন বলেন, মানুষ সব দলের শাসন দেখেছেন। ইসলামী আন্দোলন একটি পরিচ্ছন্ন দল। এবার জনগন হাতপাখা কে বিজয়ী করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT