বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

3:47 pm , January 26, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৩ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণায় এবার যুক্ত হয়েছেন বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।  তারা সোমবার  কলেজ গেট ও মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে আইনজীবী নেতৃবৃন্দ  সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। আইনজীবী নেতৃবৃন্দ বলেন , মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
এ সময়  বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT