3:46 pm , January 26, 2026
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বসতঘরে বাংলা মদ তৈরি করার সময় জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে মাদক ব্যবসায়ী নাসির মৃধা( ৫০)। রোববার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ( ডিবি পুলিশ ) একটি দল সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রীজের পশ্চিমপাড় মক্রমপুর গ্রামের মৃধা বাড়িতে অভিযান নাসির মৃধার রান্নাঘর থেকে মদ তৈরির সরঞ্জাম ও ৬লিটার দেশি চোলাই মদ উদ্ধার করে। ডিবি পুলিশের এসআই মো: আলমগীর হোসেন অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানাযায়, নাসির মৃধা দীর্ঘদিন যাবত এলাকায় মদ তৈরি করে আসছে। সে ঢাকায় দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাসির মৃধা মক্রমপুর গ্রামের মৃত মাজেদ মৃধার ছেলে। নাসির মৃধা জিয়া মঞ্চের ৩নং নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিয়া মঞ্চের সাবেক সভাপতি।
