নেছারাবাদে সহকারী শিক্ষককে শারীরিক নির্যাতনের অভিযোগ নেছারাবাদে সহকারী শিক্ষককে শারীরিক নির্যাতনের অভিযোগ - ajkerparibartan.com
নেছারাবাদে সহকারী শিক্ষককে শারীরিক নির্যাতনের অভিযোগ

3:45 pm , January 26, 2026

নেছারাবাদ প্রতিবেদক ॥
নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষকের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বেলাল হোসেন জানান, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহিদ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ‘আনিছা’ নামের এক শিক্ষার্থীর রোল নম্বর দেখতে বলে। রোল নম্বর দেখতে কিছুটা বিলম্ব হওয়ায় জাহিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন।
ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন, যা একজন শিক্ষকের জন্য চরম অপমানজনক ও নিন্দনীয় আচরণ। এ ঘটনায় তিনি মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
এ বিষয়ে বেলাল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সহকারী শিক্ষক মো: জাহিদ জানান, আনিছাঅসুস্থ থাকায় স্কুলে আসতে পারেনি। সে কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় নাম দিবে। সেজন্য রোল নম্বটটি দেখতে চেয়েছিলাম। এতেই সে উত্তেজিত হয়ে হাজিরাখাতা ছুড়ে মারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন  বলেন, বেলাল হোসেন হাজিরা খাতাটা ছুড়ে ফেলে দেয়ায় শিক্ষক জাহিদ একটু উত্তেজিত হয়ে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি হয়। আমি দুজনকে ছাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT