4:14 pm , January 25, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
ভালো চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে পাচার করায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। রোববার বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বরিশাল জেলার হিজলা থানার কালাইয়া হাট গ্রামের আইয়ুব আলী মামলায় উল্লেখ করেন-আসামি মুন্সীগঞ্জের শ্রীনগর গ্রামের সাঈদ মল্লিক ও তার স্ত্রী সীমা মল্লিক বাদির ছেলে আজাদ খন্দকার ওরফ রবি ইসমাঈলকে সৌদি আরবে পাঠানোর কথা বলে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ৭ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করে। আসামিরা নির্ধারিত তারিখে বাদির ছেলেকে সৌদি আরব পাঠিয়ে দেয়। সেখানে চাকরি না দিয়ে ঘোরাতে থাকে। ২০২৬ সালের ১০ই জানুয়ারি টাকা নেওয়ার কথা স্বীকার করলে বাদি আসামিদের বিরুদ্ধে মামলা করলে বিচারক সোহেল আহমেদ তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি তুহিন মোল্লা।
