কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় - ajkerparibartan.com
কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

3:24 pm , January 24, 2026

কাউখালী প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে কাউখালীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালীতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এসএম খালেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাশেদ। মতবিনিময় সভায় কাউখালী উপজেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এনামুল হক, রতন কুমার দাস, তারিকুল ইসলাম পান্নু, হাফেজ মাসুম বিল্লাহ, ওমর ফারুক , সাইফুল্লাহ মনির। সভায় বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল  এবং অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের লেখনি ও তথ্য প্রদানে সহযোগিতা কামনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT