নিউনেস ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত নিউনেস ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - ajkerparibartan.com
নিউনেস ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

3:23 pm , January 24, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিউনেস ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মুহাম্মাদ আতিকুল্লাহ। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলীফা এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। তাঁরা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন নিউনেস ল্যাবরেটরি স্কুলের চেয়ারম্যান ড. মুহিব্বুল্লাহ শাহীন। তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT