ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ফুয়াদের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ফুয়াদের - ajkerparibartan.com
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ফুয়াদের

3:18 pm , January 24, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন জনপদের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও বৈষম্যের চিত্র তুলে ধরেন। এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশের গ্রামাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠী যুগের পর যুগ ন্যায্য অধিকার ও মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।
২০২৪ পরবর্তী রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের পর বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন আর মুখের রাজনীতি নয়, দরকার কার্যকর সংস্কার, জনগণের সরাসরি অংশগ্রহণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা।
গণতন্ত্র রক্ষায় ‘হ্যাঁ ভোট’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে হ্যাঁ ভোটের সংস্কৃতি বাস্তবায়ন করতে হবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি কার্যকর পথ। জনগণ যদি সচেতনভাবে হ্যাঁ ভোট দেয়, তাহলে রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবেই। গণসংযোগে ১০ দলীয় জোট ও আমার বাংলাদেশ পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT