দুই ইউনিয়নে রহমাতুল্লাহ এর ব্যাপক গণসংযোগ দুই ইউনিয়নে রহমাতুল্লাহ এর ব্যাপক গণসংযোগ - ajkerparibartan.com
দুই ইউনিয়নে রহমাতুল্লাহ এর ব্যাপক গণসংযোগ

3:21 pm , January 23, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শুক্রবার সদর উপজেলার চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নে সদর-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ধারাবাহিক গণসংযোগ ও একাধিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি চরমোনাই ইউনিয়নের বুখাইনগর, ডিঙ্গামানিক, থানাচরকাটা, চাঁদের হাট ও  চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
রহমাতুল্লাহ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দেশে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত ছিল। সাধারণ মানুষ নির্বিঘেœ চলাচল ও মতপ্রকাশের সুযোগ পেয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা থেকে উত্তরণে গণতান্ত্রিক শক্তির পুনরুত্থান জরুরি।
তিনি আরও বলেন, সদর-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। জনগণের রায় পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT