3:21 pm , January 23, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন-দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বোর্ডের ৯৫ ভাগ সংস্কার করেছি। যতক্ষন পর্যন্ত সংস্কার প্রয়োজন হবে ততক্ষন এটা চলমান থাকবে। ৫ আগস্টের পর দেশে শিক্ষার অনেক মানোন্নয়ন ঘটেছে। ভবিষ্যতে যে সেরকারই আসুক না কেন ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শুক্রবার বাকশিস বরিশাল জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোর্ড চেয়ারম্যান আরো বলেন-সাম্প্রতিক সময়ে পাসের হারের দিক থেকে বরিশাল একটু পিছিয়ে পড়েছে। এদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে ও দায়িত্বশীল হতে হবে। আমি যতদিন দায়িত্বে আছি কোন অন্যায়ের সাথে আপস করবো না।
শুক্রবার সকাল ১০টায় বি এম কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ পরিচিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম ও মাউশির বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো: জাকির হোসেন।
বাকশিস (সেলিম ভূঁইয়া) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
অধ্যক্ষ মো: মঞ্জুরুল হক জিসান,অধ্যাপিকা ফারহানা ইয়াসমিন,ড.আখতারুজ্জামান নকিব, বরিশাল জেলার সাধারণ সম্পাদক মো: জুনায়েদ হোসেন খান, মহানগরের সাধারণ সম্পাদক মো: নুরুল হক মাস্টার।
