মসজিদে মসজিদে ভোট প্রার্থনা প্রার্থীদের মসজিদে মসজিদে ভোট প্রার্থনা প্রার্থীদের - ajkerparibartan.com
মসজিদে মসজিদে ভোট প্রার্থনা প্রার্থীদের

3:15 pm , January 23, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
ভোটের প্রচারণা শুরুর প্রথম জুমাবারে বরিশালের প্রায় সব প্রার্থীরাই বিভিন্ন মসজিদে জুমা’র নামাজ আদায় করে ভোটার সহ সাধারন মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া চেয়েছেন। প্রচারণা শুরুর দ্বিতীয় দিনেও বরিশাল মহানগরী সহ জেলার ৬টি আসনেই প্রায় একই চিত্র লক্ষ্য করা গেছে। প্রচারণার জন্য মাত্র ২০ দিনকে অনেক প্রার্থী ‘কম সময়’ বলে মনে করলেও বেশিরভাগ প্রার্থীই এ সময়কে নিঙরে নিচ্ছেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকযোগে প্রচারণার সময়েও প্রতিটি নির্বাচনী এলাকায় পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হচ্ছে। তবে প্রচারনা শুরুর প্রথম জুমাবারে বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সারোয়ার নগরীর বালুর মাঠ কেডিসি মসজিদে জুমার নামাজ আদায় করে সবার কাছে দোয়া চান। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও দলীয় প্রার্থী মুফতি ফয়জুল করিম বরিশাল মহানগরীতে জুমার নামাজ আদায় করে ভোটার সহ সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তিও শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় তার মত করে প্রচারনায় ছিলেন। এবারের নির্বাচনে বরিশালের ৬টি আসনে ৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হলেও শেষ পর্যন্ত সদর আসনে জামায়াত ইসলামীর প্রার্থী সহ ৭জন প্রার্থীতা প্রত্যাহার করায় ৩৫ জন প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারী রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচরনার মাঝে ২৭ জানুয়ারী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মোহম্মদ রেজাউল করিম চরমোনাই ৫ ফেব্রুয়ারী বরিশালে দলীয় প্রার্থীদের পক্ষ্যে নির্বাচনী জনসভায় ভাষন দেবেন বলে দলীয় সূত্রে বলা হয়েছে। আসন্ন নির্বাচনে বরিশালের ৬টি আসনে ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন ভোটার ৮৩৩টি কেন্দ্রের ৫, ১৯৭টি বুথে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষ্যে বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও প্রায় ২০ হাজার ভোট কর্মী নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে চুড়ান্ত করার পাশাপাশি তাদের প্রশিক্ষনও সম্পন্নের পথে।আসন্ন নির্বাচনকে ঘিরে বরিশালের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ মেলেনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT