নগরীতে যৌথ বাহিনীর অভিযানে আটক-৮ নগরীতে যৌথ বাহিনীর অভিযানে আটক-৮ - ajkerparibartan.com
নগরীতে যৌথ বাহিনীর অভিযানে আটক-৮

4:48 pm , January 22, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
নগরীতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। বুধবার দিনভর ও রাতে নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: মোর্শেদ। অভিযানে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিমও অংশ নেয়। কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: আল মামুন উল ইসলাম বলেন-বুধবার ২৪ ঘন্টা নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৮ জন কে আটক করা হয়। এদের কাছ থেকে ৫৯৮ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি বলেন-আটককৃতদের মধ্যে ২ জন কিশোর হওয়ায় তাদেরকে সমাজসেবার কাছে সেইভকাস্টরির জন্য হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। নির্বাচনের পূর্ব পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT