4:46 pm , January 22, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহারের জন্য বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিএমপি পুলিশের নিজস্ব অর্থায়নে এখন পর্যন্ত ১০৩টি বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে পুলিশ সদস্যদের মধ্যে। এসব ক্যামেরা নিয়ে ইতিমধ্যে ডিউটি পালন শুরু করেছে পুলিশ সদস্যরা। এরফলে পুলিশের কার্যক্রম আরো একধাপ আধুনিক হয়েছে বলে মনে করেন পুলিশ সহ সংশ্লিষ্টরা। বিএমপি পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন-বডি ক্যামেরার বিশেষত্ব হলো যখন পুলিশ বডি ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবে তখন এই ক্যামেরা ননস্টপ অন থাকবে। ফলে দায়িত্ব পালন করতে গিয়ে যদি ওই পুলিশ সদস্য বা ওই টিমের উপর এ্যাটাক আসে অথবা অন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আমরা কন্ট্রোলরুমে বসে তাৎক্ষনিক প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারব। কারন আমার কার্যালয় ও মেেেট্রার ৪ থানায় এই বডি ক্যামেরার কন্ট্রোল রুম রয়েছে। তিনি আরো বলেন-নির্বাচনের মাঠে দায়িত্ব পালনে এই ক্যামেরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। এটি আধুনিক পুলিশের সহায়ক একটি যন্ত্র। তবে নির্বাচনের আগে এই ক্যামেরার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই।
