হিজলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ হিজলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ - ajkerparibartan.com
হিজলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫

4:44 pm , January 22, 2026

হিজলা প্রতিবেদক ॥
সেনাবাহিনীর অভিযানে হিজলা উপজেলায় ৫ জন আটক হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামে এ অভিযান পরিচালনা করে।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, গাঁজা, হিরোইন, ইয়াবা, দেশী-বিদেশী মুদ্রা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন : হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের রত্তন রাঢ়ীর ছেলে ইউপি সদস্য লিটন রাঢ়ী ও উজ্জ্বল রাঢ়ী, আলীগঞ্জ গ্রামের মোহাম্মদ আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়াইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে জামাল হোসেন, গৌরনদী সরিকল গ্রামের মৃত হাজী লতিফ উদ্দিনের ছেলে মো: এমদাদ।
হিজলা সেনা ক্যাম্পের উদ্যোগে ৭ পদাধিক ডিভিশনের ৭১ বীর এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম আলমগীর এবং লেফটেন্যান্ট জিসান উদ্দিন সহ ব্যাটালিয়নের ৩০ জন সেনা সদস্য এ সন্ত্রাসী অভিযানে অংশগ্রহণ করেন। উল্লেখ যে বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT