আগামী ২৭ জানুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান আগামী ২৭ জানুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান - ajkerparibartan.com
আগামী ২৭ জানুয়ারি বরিশাল আসছেন তারেক রহমান

4:43 pm , January 22, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
২৬ নয় আগামী ২৭ জানুয়ারী বরিশালে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টায় তিনি বেলসপার্ক ময়দানে প্রধান অতিথির বক্তৃতা করবেন। সমাবেশে যোগ দেবেন বিভাগের ৬ জেলার নেতাকর্মী ও সমর্থকরা। তার এ বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলাও মহানগর বিএনপি। এ লক্ষ্যে ইতিমধ্যে বিভাগীয় বর্ধিতসভা সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে বরিশাল সদর আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ার বলেন-দীর্ঘ ২১ বছর পর বরিশালে আসবেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে বিভাগের ২১ আসনে বিএনপি মনোনীতি প্রার্থীদের সাথে প্রস্তুতিসভা করা হয়েছে। সেখানে বিভিন্ন ইউনিটের আহবায়ক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সমাবেশ সফলে কাজ করবেন। আশা করছি ২৭ তারিখের জনসভা জনসমুদ্রে রুপ নেবে। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত এখানকার নেতাকর্মী ও সমর্থকরা। কারণ প্রিয় নেতাকে দীর্ঘবছর পর সামনাসামনি দেখতে পাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবশেষ ২০০৫ সালে বরিশালে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT