4:20 pm , January 22, 2026
কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন। সিনিয়র সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মেহেদী হাসান শামীম। প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
