১৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ১৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন - ajkerparibartan.com
১৫ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

4:19 pm , January 22, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর ১৫ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও ১৫, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মীর জাহিদুল কবির জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সহ ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারপত্র বিলি করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT