হিজলায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে জবাই হিজলায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে জবাই - ajkerparibartan.com
হিজলায় স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীকে জবাই

4:21 pm , January 21, 2026

হিজলা প্রতিবেদক ॥
বরিশালের হিজলা উপজেলায় বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে জবাই করে হত্যা করা অজ্ঞাত যুবকের পরিচয় মিলিছে। তার নাম আমির হোসেন (৩০)। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চর খাসিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে।
আমির হোসেন এর বাবা স্বপন হাওলাদার জানান-স্ত্রীর পরকীয়ায় জীবন দিতে হয়েছে আমার ছেলেকে। দীর্ঘদিন  মুন্সিগঞ্জ জেলার একটি হোটেলে চাকরি করতো। সেখানে আমির হোসেন ও স্ত্রী খোদেজা বেগম সহ দুই সন্তান নিয়ে বসবাস করে। এক পর্যায়  স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ কারনেই ছেলেকে জীবন দিতে হয়েছে।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল বলেন- রোববার দিবাগত রাত ৩টায় নদীর পাড় থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার করি। পরের দিন সোমবার নিহতের পরিবার লাশ সনাক্ত করেন।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT