বরিশালের ৩ ইউএনওকে বিভিন্ন জেলায় বদলি বরিশালের ৩ ইউএনওকে বিভিন্ন জেলায় বদলি - ajkerparibartan.com
বরিশালের ৩ ইউএনওকে বিভিন্ন জেলায় বদলি

4:17 pm , January 21, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে কর্মরত তিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বদলী করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করে। বদলিকৃত ইউএনওরা হলেন : পাথরঘাটায় কর্মরত ইশরাত জাহান,ভান্ডারিয়ার রেহেনা আক্তার এবং চরফ্যাশনের লোকমান হোসেন।
এদের মধ্যে পাথরঘাটার ইশরাত জাহান কে ভোলার চরফ্যাশনে,ভান্ডারিয়ার রেহেনা আক্তারকে বগুড়ার ধনুটে এবং চরফ্যাশনের লোকমান হোসেন কে পাথরঘাটায় বদলী করা হয়। আগামী ২২ জানুয়ারীর মধ্যে বদলীকৃত স্থানে যোগদান করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যথায় ২২ জানুয়ারী অপরাহ্ন থেকে তারা স্ট্যান্ড রিলিজ হয়েছেন মর্মে গন্য হবেন। নিয়ম অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব ইউএনওরা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে- নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে নিজ নিজ উপজেলায় বিতর্ক সৃষ্টি করেন এসব ইউএনওরা। এ কারণেই তাদের বদলি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT