বাকেরগঞ্জে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ বাকেরগঞ্জে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

4:37 pm , January 20, 2026

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বিকল্প জীবিকার্জনের জন্য বরিশালের বাকেরগঞ্জে নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো: কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মো: মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: হাদিউজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT