4:36 pm , January 20, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জিলা স্কুলে তৃতীয় শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে “নবীন অভিভাবক বরণ” অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি, শ্রেণী শিক্ষক রফিকুজ্জামান, আবুল কালাম, মোঃ রিজভী হোসেন, সহকারী প্রধান শিক্ষক ফারুক আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে অনুরোধ করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন দিক নির্দেশনাসহ বিদ্যালয় পরিচালনা বিষয়ে সহযোগিতা করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। জেলা প্রশাসক বরিশাল এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জিলা স্কুলের ইতিহাস ও ঐতিহ্য সমন্বিত রাখতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে আহ্বান জানান।
