- ajkerparibartan.com

4:25 pm , January 20, 2026

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল বাদ আসর বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ আব্দুল জব্বার শিকদারের সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। চাঁদপুর ইউনিয়নের হিজলতলা মৌলভীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, চাঁদপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এবিএম মোকলেসুর রহমান -পরিবর্তন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT