প্রার্থীতা প্রত্যাহারের পর ফেইসবুকে এ্যাড. হেলালের আবেগঘন স্ট্যাটাস প্রার্থীতা প্রত্যাহারের পর ফেইসবুকে এ্যাড. হেলালের আবেগঘন স্ট্যাটাস - ajkerparibartan.com
প্রার্থীতা প্রত্যাহারের পর ফেইসবুকে এ্যাড. হেলালের আবেগঘন স্ট্যাটাস

4:24 pm , January 20, 2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
বরিশাল-৫ আসনের প্রিয় ভাই ও বোনেরা,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আজ আপনাদের সামনে দুটো কথা নিয়ে হাজির হয়েছি। বিগত ৫ই আগস্ট ‘২৪-এর পটপরিবর্তনের পর, নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে বরিশালের সর্বস্তরের ভাই-বোনেরা, পেশাজীবী ও যুব বন্ধুরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং নির্বাচনী কর্মী হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন।
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এবং মহান আল্লাহর সন্তোষ অর্জনের উদ্দেশ্যেই আমাদের সকল কাজ। এই কাজ কখনো বৃথা যায় না।
প্রিয় ভাই ও বোনেরা, দেশের জনগণের বৃহত্তর স্বার্থে এবং বৃহত্তর ঐক্য গঠনের লক্ষে কেন্দ্রীয়ভাবে ১০টি দলের সমন্বয়ে জোট গঠিত হয়েছে। একটি দল ভিন্নভাবে নির্বাচন করার উদ্যোগ নেওয়ায় ১১ দলের পূর্ণাঙ্গ ঐক্য সম্ভব হয়নি। এমতাবস্থায়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীর সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজ আমি আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিলাম।
আপনারা এতদিন যে পরিশ্রম করেছেন, তা কখনো বৃথা যাবে না। দেশের প্রয়োজনে এবং ইসলামের স্বার্থে আমরা এই ত্যাগ স্বীকার করেছি। আগামী নির্বাচনে আমরা যার সমর্থনে এই আসনটি ছেড়ে দিলাম, তার বিজয়ের লক্ষ্যে আপনারা একইভাবে কাজ করে যাবেন বলে আমি আশা রাখি।
দীর্ঘ সময় আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং যে কষ্ট স্বীকার করেছেন, তার উত্তম প্রতিদান (জাজা) একমাত্র আল্লাহই দিতে পারেন। আমি আপনাদের এই ত্যাগের জন্য মহান আল্লাহর কাছে সর্বোত্তম পুরস্কার কামনা করছি এবং আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আল্লাহ হাফেজ।
এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারী জেনারেল, জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT