হিজলায় নৌকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার হিজলায় নৌকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার - ajkerparibartan.com
হিজলায় নৌকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

4:18 pm , January 19, 2026

হিজলা প্রতিবেদক ॥
হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মেঘনা শাখা নদীর পাড়ে নৌকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টায় স্থানীয় মাছঘাটের একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নৌকাটি জব্দ করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী মো: জালাল হোসেন রাঢী জানান, আনুমানিক রাত ১২টায় আমি ও আমার ছেলে মাছ শিকার করে নদীর ঘাটে ফিরে দেখি বাঁধের বস্তার উপর এক ব্যক্তি গলাকাটা অবস্থায় বসা। গলা দিয়ে অঝোরে রক্ত ঝরছে। এটা দেখার পরে আমি অচেতন হয়ে পড়ি। এরপর কী হয়েছে আমার জানা নেই। ধারনা করা হচ্ছে লোকটি তখন জীবিত ছিল। পরে যুবকের লাশ নৌকা থেকে উদ্ধার করা হয়।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবকের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আদিল হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT