সাবেক নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন সাবেক নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন - ajkerparibartan.com
সাবেক নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

4:17 pm , January 19, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাবেক নেতারা। এ উপলক্ষে সোমবার বাদ আছর বটতলাস্থ বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া মিলাদের আয়োজন করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপিরসাবেক সহ সভাপতি সৈয়দ আহসান কবির হাসান, সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপির সদস্য নওশাদ আহমেদ নান্টু,
ইয়াসির আরাফাত মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT