বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের দায়িত্ব গ্রহন বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের দায়িত্ব গ্রহন - ajkerparibartan.com
বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের দায়িত্ব গ্রহন

4:13 pm , January 19, 2026

খবর বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন পদের সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা সোমবার বিকাল ৪টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটির সভাপতি হিসেবে এবং লায়ন মো: আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT