4:44 pm , January 18, 2026
কাউখালী প্রতিবেদক ॥
কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কতৃক বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। উপজেলার কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে গত ১৫ দিনে অভিযান পরিচালনা করে ৩০টি চরগড়া, ৪টি বেহুন্দিজাল ও ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হড। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের একটি টিম। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এর নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
