ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন এর প্রার্থী কামাল উদ্দীনের সংবাদ সম্মেলন ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন এর প্রার্থী কামাল উদ্দীনের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন এর প্রার্থী কামাল উদ্দীনের সংবাদ সম্মেলন

4:43 pm , January 18, 2026

চরফ্যাসন প্রতিবেদক ॥
একবক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনের বাস্তবতা, পরিকল্পিত প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। উপজেলার শরীফ পাড়াস্থ  দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রফেসর এ এম এম কামাল উদ্দিন বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২৪ পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায়। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এ লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থীদের শক্তি একীভূত করার লক্ষ্যে একবক্স পলিসি বাস্তবায়নে সমমনা ও দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে,বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সাহেব আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে নিয়ে পথচলা শুরু করেন।
যাতে বিভক্ত ইসলামি ভোট একত্রিত হয়, ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণœ থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে ওঠে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই একবক্স নীতি বাস্তবায়ন  ভেস্তে যাওয়ার পথে।
একবক্স  নীতি বাধাগ্রস্তের কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর প্রধান কারণ হলো একবক্স পলিসিতে সবশেষে যুক্ত হওয়া একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।  জামায়াতের অতি রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি।
দলটি যুগপৎ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলেই ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকেই অধিক প্রাধান্য দেয়া,ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার চেষ্টা করা যা ঐক্যের পরিপন্থী।
ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ ও খাটো করে দেখানোর মানসে বারবার “কৃত্রিম জরিপ” ছড়ানো হয়। যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নগণ্য দেখানো হয়েছে। অথচ জরিপের কোনো পদ্ধতি, নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT