3:53 pm , January 17, 2026
কাউখালী প্রতিবেদক ॥
প্রায় ৬ হাজার এতিম, মাদরাসা ছাত্র ও দুস্থদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার দুপুরে শহরের ইকোপার্ক মাঠে কুলখানির আয়োজন করে কাউখালী উপজেলা বিএনপি।
এতে সকাল থেকে কোরআন খতম ও দুপুরে দোয়া মোনাজাত শেষে খাবার পরিবেশন করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম।
