জেপির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জেপির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - ajkerparibartan.com
জেপির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

3:49 pm , January 17, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শনিবার বিকেল ৪টায় ভা-ারিয়া ওভারব্রিজের পূর্ব পাশে বালুর মাঠে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিলকিস জাহান শিরিন বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আজ তাঁর রুহের মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর ত্যাগ আমাদের প্রেরণা যোগায়।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভা-ারিয়া বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: রফিকুল কবির লাবু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এসময় জেপির সাবেক উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারমম্যান ও সাবেক সদর ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টি জেপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার এবং ৫০ জন বর্তমান ও সাবেক ইউপি সদস্য সহ সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT