বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ

4:14 pm , January 16, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই বরিশাল-৩ আসনে দলটির সংসদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার তিনি বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, দেশবাসী একটি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT