নেছারাবাদে ‘শয়তানের নি:শ্বাস’ ফেলে নারী পথচারীর সর্বস্ব লুট নেছারাবাদে ‘শয়তানের নি:শ্বাস’ ফেলে নারী পথচারীর সর্বস্ব লুট - ajkerparibartan.com
নেছারাবাদে ‘শয়তানের নি:শ্বাস’ ফেলে নারী পথচারীর সর্বস্ব লুট

4:13 pm , January 16, 2026

নেছারাবাদ প্রতিবেদক ॥
নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট মিয়ার হাট বন্দরের ব্রিজের ওপর থেকে এক নারী পথচারীকে কথিত ‘ডেভিলস ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে একটি প্রতারক চক্র। নিঃশ্বাসের মাধ্যমে মাইন্ড কন্ট্রোলের কৌশল ব্যবহার করে ভুক্তভোগীকে অসহায় করে এই লুট করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা ১৪ মিনিটের দিকে ইন্দুরহাট মিয়ার হাট ব্রিজের ওপর ওই নারী প্রতারক চক্রের কবলে পড়েন। প্রথমে এক ব্যক্তি তার পথ আগলে ধরে এবং অপর একজন কথা বলার অনুরোধ জানায়। তিনি রাজি না হলে কৌশলে সামনে গিয়ে পথ রোধ করা হয়।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার সময় তার স্বাভাবিক বোধশক্তি কাজ করছিল না। তিনি বলেন, “আমি সবকিছু দেখছিলাম ও শুনছিলাম, কিন্তু  কথা বলতে বা কারও সাহায্য চাইতে পারছিলাম না। বোবার মতো হয়ে গিয়েছিলাম। ওরা যা বলেছে আমি তাই করেছি।”
একপর্যায়ে প্রতারকরা তাকে ব্রিজ থেকে নামিয়ে মিয়ার হাটের নতুন রোডে নিয়ে যায়। কথাবার্তার ফাঁকে কখন যে তিনি নিজের স্বর্ণালংকার খুলে তাদের হাতে তুলে দেন, তা তিনি বুঝতে পারেননি।
ব্রিজের ওপর অনেক লোক উপস্থিত থাকলেও তিনি কাউকে সহযোগিতার জন্য ডাকতে পারেননি।
ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ দ্রুত ব্যবস্থা নেন এবং দুটি আলাদা তদন্ত টিম গঠন করেন।
সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, টুপি-পাঞ্জাবি পরিহিত দাড়িওয়ালা এক বৃদ্ধ ব্যক্তি ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলছেন এবং পাশে মধ্যবয়সী আরেক ব্যক্তি অবস্থান করছিল। স্বর্ণালংকার নেওয়ার পর তারা বিএনপি অফিসের সামনে দিয়ে ফাগুন ফ্যাশন ও আদর ফ্যাশনের গলি হয়ে পুরনো রোডের মাছ বাজারের দিকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ১২টা ২৬ মিনিটের মধ্যে, মাত্র ১০-১২ মিনিটে সংঘটিত হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, “আমাদের কাছে সবচেয়ে বড় কথা, মা সুস্থ আছেন। শহরে এমন ঘটনা শুনেছি, কিন্তু গ্রাম এলাকায় ঘটায় আমরা আতঙ্কিত। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।” তারা আরও বলেন, সিসিটিভিতে অপরাধীদের স্পষ্টভাবে দেখা গেছে—পুলিশ ও সাধারণ মানুষ সহযোগিতা করলে তাদের দ্রুত শনাক্ত করা সম্ভব।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ  বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT