সোহাগ ও মোল্লা ব্রিকস থেকে জব্দকৃত ইট নিলামে বিক্রি সোহাগ ও মোল্লা ব্রিকস থেকে জব্দকৃত ইট নিলামে বিক্রি - ajkerparibartan.com
সোহাগ ও মোল্লা ব্রিকস থেকে জব্দকৃত ইট নিলামে বিক্রি

4:16 pm , January 15, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
অভিযানের পর জব্দকৃত ইট নিমালে বিক্রি করা হয়েছে। গতকাল সদর উপজেলার দক্ষিণ কর্ণকাঠি বৈকালীন মাধ্যমিক বিদ্যালয়ে এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম পরিচালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শরিয়াতুল্লাহ।
মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, সোহাগ ব্রিকস থেকে ১০ হাজার এবং মোল্লা ব্রিকস থেকে ২০ হাজার ইট নিলামের জন্য নির্ধারন করা হয়। মান ভাল হওয়ায় সোহাগ ব্রিকসের ইট প্রতি হাজার ৮ হাজার টাকা করে এবং মোল্লা ব্রিকসের ইট প্রতি হাজার সাড়ে ৬ হাজার টাকা দরে বিক্রি করা হয়। দুই নিলামে ২ জন ব্যক্তি এই ইটগুলো ক্রয় করেছেন। নিলামে স্থানীয় থানা পুলিশ, যৌথ বাহিনীর সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত মঙ্গলবার অবৈধ মোল্লা ব্রিকস ও সোহাগ ব্রিকসে অভিযান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT