সাংবাদিক শামীম আহমেদ পুনরায় হাসপাতালে ভর্তি সাংবাদিক শামীম আহমেদ পুনরায় হাসপাতালে ভর্তি - ajkerparibartan.com
সাংবাদিক শামীম আহমেদ পুনরায় হাসপাতালে ভর্তি

4:14 pm , January 15, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরোর ফটো সাংবাদিক, বরিশাল প্রেসক্লাবের সদস্য শামীম আহমেদ (শামীম মামা) পুনরায় অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় বার স্ট্রোক করলে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড-১ এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এদিকে শামীম আহম্মেদের সুস্থ্য কামনা করেছেন দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ। এক বিবৃতিতে তিনি দ্রুত তার আরোগ্য কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT