বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন - ajkerparibartan.com
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

4:03 pm , January 15, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. শাহে আলমকে সভাপতি এবং মো. হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাবুগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের পেনশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT