ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন

4:38 pm , January 14, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়ায় গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সিটি ব্যাংক তাদের নতুন একটি উপ শাখার উদ্বোধন করেছে।
বুধবার সকাল ১০ টায় ভা-ারিয়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এই উপশাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভা-ারিয়া একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে সিটি ব্যাংকের এই উপ-শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিটি ব্যাংকের খুলনা অঞ্চল এর প্রধান মো: ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং খুলনা এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভা-ারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউনিয়নের চেযারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভা-ারিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার, সিটি ব্যাংকের বরিশাল এরিয়া প্রধান মামুন বিল্লাহ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT