বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - ajkerparibartan.com
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

4:38 pm , January 14, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে দরিদ্র ও নি¤œআয়ের মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। ১৪ ই ডিসেম্বর বুধবার বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে এই কর্মসূচিতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে—সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উক্ত আয়োজনে বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বিলকিস আহমেদ লিলি,বনলতা মুর্শিদা সহ- সভাপতি,রেবেকা সুলতানা পরিচালক,আঞ্জুমান আরা কেয়া,রাহিমা আক্তার লুনা, স্নিগ্ধা আফরোজ, তাসলিমা আক্তার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। কম্বল উপহার পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT