4:27 pm , January 14, 2026
বিশেষ প্রতিবেদক ॥
গতবছরের ২১ জানুয়ারি চরমোনাই দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। সেই দিন থেকেই ইসলামী রাজনীতির ময়দানে একটা আওয়াজ প্রচলিত ছিলো যে ‘এবার নির্বাচনে সব ইসলামী দলগুলো মিলে একবাক্সে ভোট করতে পারে। ওই সময়টায় এই “একবাক্স” কথাটা প্রেক্ষাপট পরবর্তি বাংলাদেশের রাজনৈতিক মাঠকে বেশ সরগরম করেছিলো। কিন্তু মাত্র এক বছরেই এমন ভাবনা মুখ থুবড়ে পড়ে গেলো। চরমোনাইয়ের সাথে জামায়াতের ঐক্য শেষ পর্যন্ত হচ্ছে না। যদিও প্রক্রিয়া চলমান আছে তবুওআশা ক্ষীন। এ অবস্থায় বরিশালে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পালে রীতিমতো ঝড়ো হাওয়া লেগেছে। তার নির্বাচনী তরী বইছে দুর্দান্ত গতীতে।
ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাষায় যদিও প্রক্রিয়া চলমান আছে। আর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালের মতে বরিশালে ইশা আন্দোলনকে ৬নং সংসদীয় এলাকায় ছাড় দেয়া হয়েছে। সদর এলাকায় জামায়াতের নির্বাচন করার ইচ্ছে দীর্ঘদিন থেকে। গতকাল সর্বশেষ খবরে জানা গেছে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্যে বড় ধরনের ফাটল আসছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের অনৈক্য একেবারে ভীত গেড়ে বসেছে। এটা এই দুটি দলের জন্যই দু:সংবাদ হলেও মহাখুশির খবর সরোয়ার ঘরানার জন্য। যদিও বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন- নির্বাচনে তিনি কেবল জামায়াতে ইসলামীকে দেখছেন। আমার অবস্থান অনেক ভালো। তিনি বলেন, আমি মানুষের জন্য কাজ করেছি মানুষ যেভাবে চেয়েছে সেভাবে। এবারেও নির্বাচিত হলে আমি নগর জীবনের সুবিধাগুলো গ্রামীন জীবনে নিয়ে যাবো। ঐক্যের আশায় যখন জামায়াত আর ইশা আন্দোলন কর্মীরা বিভ্রান্ত তখন বিএনপির কর্মীরা রয়েছে নির্বাচনী প্রচারনার দুর্দান্ত গতীতে। সব মিলিয়ে বরিশাল সদরের ভোটের বল এখন বিএনপির কোটে ঘুরপাক খাচ্ছে।
