পিরোজপুরের শ্রেষ্ঠ শিক্ষার্থী তাজরী পিরোজপুরের শ্রেষ্ঠ শিক্ষার্থী তাজরী - ajkerparibartan.com
পিরোজপুরের শ্রেষ্ঠ শিক্ষার্থী তাজরী

4:17 pm , January 13, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ভা-ারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। এছাড়া একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী তাজরী মনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার জেলা পর্যায়ের চূড়ান্ত যাচাই-বাছাই শেষে পিরোজপুর জেলার ৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে ১৬টি এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ১২টি বিশেষ মানদ- অনুসরণ করে জেলা পর্যায়ের বিচারক ম-লী এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
র আগে গত ৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে ভা-ারিয়া মজিদা বেগম মহিলা কলেজ এবং শিক্ষার্থী তাজরী মনি শ্রেষ্ঠত্বের প্রথম ধাপ অতিক্রম করেন। এরপর সোমবার জেলা পর্যায়ের চূড়ান্ত যাচাই বাছাইয়ে তারা পুনরায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পান।
কলেজের এই অনন্য সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত হোসেন খোকন। তিনি জানান, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর এই অর্জন পুরো ভা-ারিয়া উপজেলার জন্য গর্বের। আজ বুধবার তারা বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT