নগরীতে সড়ক দূর্ঘটনায় শিবু গাঙ্গুলী নিহত নগরীতে সড়ক দূর্ঘটনায় শিবু গাঙ্গুলী নিহত - ajkerparibartan.com
নগরীতে সড়ক দূর্ঘটনায় শিবু গাঙ্গুলী নিহত

4:16 pm , January 13, 2026

পরিবর্তন ডেস্ক ॥
বরিশাল নগরীর অতি পরিচিত মুখ শিবু গাঙ্গুলী (এসপি গাঙ্গুলী) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার দিবাগত  রাত ২.৩৯ মিনিটে নগরীর আমতলা মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেন তিনি। তার বড় ভাই হরিদাস গাঙ্গুলী জানান, সোমবার রাত নয়টার কিছু আগে সে বাড়ি থেকে বের হয়।এরপর আমতলার মোড়ে একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দিলে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সেবা প্রদানকারী শেবাচিমের ব্রাদার লিংকন দত্ত জানান, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গতকাল বিকেলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীর গ্রামের নিজে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অন্তেষ্ট্রক্রিয়া সম্পন্ন হয়। শিবু গাঙ্গুলীর পরিচিত সাংবাদিক সুশান্ত ঘোষ জানান. নিমন্ত্রণ রক্ষা করতে তিনি (শিবু গাঙ্গুলী) ভুল করতেন না। তিনি তার প্রাপ্য মর্যাদা ও দাবি করতেন। দূর দূরান্তে, এমনকি ৩০-৪০ কিলোমিটার পায়ে হেঁটে শিবু গাঙ্গুলী নিমন্ত্রণ রক্ষা করতেন। তিনি ইংরেজিতে কথা বলতে পছন্দ করতেন। মিষ্টি ও মিষ্টান্ন তার ছিল অতি প্রিয়। তার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ কেেরছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT